৮০০
ঢাকাশনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. রাজনীতি
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন

দেশ-দর্পণ
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী–প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগপ্রাপ্ত ১০ জন উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এই তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান এই দায়িত্ব বণ্টন করেন।

 মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা

  • মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস) – রাজনৈতিক উপদেষ্টা
  • নজরুল ইসলাম খান – রাজনৈতিক উপদেষ্টা
  • রুহুল কবীর রিজভী আহমেদ – রাজনৈতিক উপদেষ্টা
  • মো. ইসমাইল জবিউল্লাহ – জনপ্রশাসন মন্ত্রণালয়
  • রাশেদ আল মাহমুদ তিতুমীর – অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়

 প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা

  • হুমায়ুন কবির – পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  • ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম – প্রতিরক্ষা মন্ত্রণালয়
  • জাহেদ উর রহমান – পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি
  • মাহাদি আমিন – শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
  • রেহান আসিফ আসাদ – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

১৭ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন নতুন সরকারে এই ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এবং ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।