Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Posted on February 17, 2026 by দেশ-দর্পণ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্টাফ রিপোর্টার | গাজীপুর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)।

এক বিবৃতিতে গাজীপুর মহানগর বিএনপি-এর সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) বলেন, “এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাঁর অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে স্থানীয় সরকার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা প্রত্যাশা করি।”

তিনি আরও বলেন, গ্রামীণ উন্নয়ন, সিটি করপোরেশন ও পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং সমবায় খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে সেবা প্রদান আরও সহজ ও কার্যকর হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি নবনিযুক্ত মন্ত্রীর সার্বিক সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme