Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুর–২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ রাতুল আহমেদ ভূইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ

Posted on February 1, 2026 by দেশ-দর্পণ

গাজীপুর–২ আসনে ধানের শীষের পক্ষে জোরালো প্রচারণা ৫৪ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ

গাজীপুর | দেশ দর্পণ নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে গাজীপুর–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি’কে বিজয়ের লক্ষ্যে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে।

গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব আব্দুল হালিম মোল্লা’র নির্দেশনায় টঙ্গী পশ্চিম থানার ৫৪ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব রাতুল আহমেদ ভূইয়া। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনী বার্তা পৌঁছে দেন এবং গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নেতাকর্মীরা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠ পর্যায়ে এই প্রচারণা আরও বেগবান করা হবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme