Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আলোচনা ও দোয়া মাহফিল

Posted on January 21, 2026January 21, 2026 by দেশ-দর্পণ

 


বিদায় হে দেশনেত্রী

গাজীপুর প্রতিনিধি | দেশ-দর্পণ

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন দেশনেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রূহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ইং গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় এ কর্মসূচির আয়োজন করে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকিব উদ্দিন সরকার (পাপ্পু), সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি; প্রভাষক বসির উদ্দিন, আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি; আবু বক্কর সিদ্দিক, আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল; শেখ মোঃ সুমন, সভাপতি, টঙ্গী পশ্চিম থানা যুবদল; আজিজুল রহমান টিপু, সাধারণ সম্পাদক, টঙ্গী পশ্চিম থানা যুবদল এবং রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, সাবেক আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল।
এ ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের পাশাপাশি মহিলা নেত্রীদের সক্রিয় উপস্থিতি কর্মসূচিকে আরও অর্থবহ করে তোলে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন প্রভাষক বসির উদ্দিন। তিনি বলেন—

“মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র রক্ষার এক আপোষহীন প্রতীক। স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁর সংগ্রাম ও ত্যাগ দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর আদর্শ অনুসরণ করাই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”
তিনি তার বক্তব্যেও গাজীপুর-২ আসনে এম. মঞ্জুরুল করিম রনি’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme