Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

Posted on January 14, 2026 by দেশ-দর্পণ

রিকশা, ভ্যান ও অটোচালকদের দুঃখ–দুর্দশার কথা মনোযোগ দিয়ে শুনেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি চালকদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পরিবারের খোঁজখবর নেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত চালকরা দীর্ঘদিনের নানা হয়রানি, আর্থিক সংকট ও জীবনের কষ্টের কথা তুলে ধরেন।
চালকদের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান। নগরবাসীকে অমানুষিক পরিশ্রমের মাধ্যমে সেবা দেওয়ার জন্য তিনি রিকশা ও ভ্যানচালকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে শহরের শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
এ সময় ক্ষমতায় এলে সীমিত আয়ের মানুষের জন্য বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, পারিবারিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সরকারি সুবিধা সরাসরি অস্বচ্ছল পরিবারের গৃহকর্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে।
এ ছাড়া দেশ ও মানুষের কল্যাণে বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে আগামী নির্বাচনে চালকদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme