Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

Posted on January 5, 2026 by দেশ-দর্পণ

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছাবেন। এরপর তিনি রংপুর সফর করবেন এবং সেখানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

 

বিস্তারিত প্রতিবেদন
দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন বগুড়া জেলা বিএনপির শীর্ষ দুই নেতা।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, “আগামী ১১ জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসবেন বলে আমরা জেনেছি। আগামী ৫ জানুয়ারি বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে।”
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। সফরকালে সেখানে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বগুড়া সফর শেষে তারেক রহমান রংপুরে যাবেন। সেখানে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
এদিকে বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি নাগাদ তারেক রহমান সিলেট সফরেও যেতে পারেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন।
এছাড়া ১২ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তিনি।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme