Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের গভীর শ্রদ্ধা

Posted on December 14, 2025 by দেশ-দর্পণ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ২২ মিনিটে রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি তিনি আহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।

উল্লেখ্য, একাত্তরের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে দেশের খ্যাতনামা শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক ও চিন্তাবিদদের হত্যা করে। স্বাধীনতার সূর্য ওঠার প্রাকমুহূর্তে বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই সংঘটিত হয় এই ভয়াবহ গণহত্যা।

এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ৭টা ৪ মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme