Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

গাজীপুরের কৃতি সন্তান রাকিব উদ্দিন সরকার (পাপ্পু): মিথ্যা মামলার কারানির্যাতন পেরিয়ে ধানের শীষে ভোটের আহ্বান

Posted on December 11, 2025 by দেশ-দর্পণ

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) দীর্ঘ এক যুগেরও বেশি সময় রাজনৈতিক উদ্দেশ্যমূলক মিথ্যা মামলায় কারানির্যাতনের শিকার ছিলেন। কঠোর দমন-পীড়নের মধ্যেও গণতন্ত্র, মানুষের অধিকার এবং দলের প্রতি তাঁর অটল প্রতিজ্ঞা গাজীপুরবাসীর কাছে তাকে আরও জনপ্রিয় করে তুলেছে।

সরকার পরিবারে জন্ম নেওয়া এই কৃতি সন্তান দীর্ঘদিন ধরে গাজীপুরের উন্নয়ন, মানবিক সেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। শিল্প-বাণিজ্যের পাশাপাশি সাধারণ মানুষের সুখ–দুঃখে পাশে থাকায় তিনি গাজীপুরের জনগণের কাছে একজন বিশ্বস্ত নেতা হিসেবে পরিচিত।

সাম্প্রতিক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) বলেন—
“দলের দুঃসময়ে আমি ছিলাম, দলের ভালো সময়েও আমি থাকবো। মানুষের অধিকার ও ভোটের স্বাধীনতা ফিরিয়ে আনাই আমার লক্ষ্য।”

আসন্ন নির্বাচনে তিনি গাজীপুরবাসীর প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,
“দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এবং গাজীপুরের উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষের বিকল্প নেই। জনগণের সেবাই আমার রাজনীতির মূলনীতি।”

গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু। তরুণ, কর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা—গাজীপুরের উন্নয়ন ও অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme