Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেস্ট ইনফেকশন ছড়িয়ে পড়েছে হার্ট ও ফুসফুসে — মেডিকেল বোর্ড

Posted on November 24, 2025 by দেশ-দর্পণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন ধরা পড়েছে, যা হার্ট ও ফুসফুসেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী। রোববার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অধ্যাপক সিদ্দিকী বলেন, “তিনি বাসায় থাকলেও সবসময় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে থাকেন। আজকে কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হওয়ায় তাকে হাসপাতালে আনা হয়েছে।”
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই জানানো যাবে কতদিন তাকে হাসপাতালে থাকতে হবে। তিনি বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও কিছু রিপোর্ট পাওয়া যাবে। তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে আছেন। সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে কেবিনে রাখা হয়েছে।”

ডা. জাহিদ আরও বলেন, “এখনই বাড়তি দুশ্চিন্তার কিছু নেই। পর্যবেক্ষণ শেষে চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার শারীরিক খোঁজখবর রাখছেন এবং দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রাত সোয়া ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme