৮০০
ঢাকাবুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. জাতীয়
  2. শিক্ষা
  3. আইন-আদালত
  4. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

দেশ-দর্পণ
অক্টোবর ২০, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

তারিখ: ২০ অক্টোবর ২০২৫
স্থান: জাতীয় প্রেসক্লাব, ঢাকা
ওয়েবসাইটের ঠিকানা: www.deshdarponbd.com

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে এবং শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর জাতীয়করণ কার্যক্রম বাস্তবায়ন করা জরুরি।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এই মাদরাসাগুলোর শিক্ষকরা অমানবিক কষ্টে দিনযাপন করছেন। সরকারের ঘোষণার পরও এখনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হতাশা বিরাজ করছে শিক্ষক মহলে।

বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দ্রুত জাতীয়করণ প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানান।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।