গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোঃ সোহেল চৌধুরী জনসেবার অঙ্গীকার নিয়ে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, “আমি কোনো পদ বা ক্ষমতার জন্য নয়, মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। ৫২ নং ওয়ার্ডবাসীর সুখ-দুঃখ, সমস্যা ও প্রয়োজনের মুহূর্তে পাশে থেকে একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “পুরুষের জন্ম হয় সফল হওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য নয়। সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই।”
মোঃ সোহেল চৌধুরী জানান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন পরিবেশ, মাদকবিরোধী কার্যক্রম, নিরাপদ সড়ক ব্যবস্থা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।
তিনি বিশ্বাস করেন, জনগণের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাই উন্নয়নের প্রধান শক্তি। তাই তিনি নিজেকে জনপ্রতিনিধি নয়, বরং ৫২ নং ওয়ার্ডবাসীর একজন সেবক হিসেবে দেখতে চান।