সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে উঠতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গেছে, মাস দুয়েকের মধ্যেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনগুলোর নতুন নেতৃত্ব ঘোষণা আসতে পারে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান কেন্দ্রীয় কমিটি গঠিত হয় ২০২২ সালে। তখন সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করলেও পরবর্তীতে তারা সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দেয় বলে দলীয় পর্যায়ে আলোচনা রয়েছে।
কমিটির মেয়াদ সাধারণত তিন বছর হলেও বর্তমান কমিটির মেয়াদ ইতোমধ্যেই গত বছরের সেপ্টেম্বর মাসে শেষ হয়েছে।
আসন্ন কমিটিতে শীর্ষ দুই পদে একাধিক নেতার নাম আলোচনায় এসেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য:
এছাড়া আলোচনায় রয়েছেন কাজী আব্দুল্লাহ আল মামুন, এম জি মাসুম রাসেল, নজরুল ইসলাম নোমান, শেখ ফরিদ হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক Sayed Mahmud Jewel এবং অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
তবে নেতৃত্বের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন রবিন, নাজমুল হাসান, তুহিন, কাজী মোখতার ও জুয়েল। যুবদল কেন্দ্রিক নেতৃত্বেও জুয়েলের নাম আলাদাভাবে আলোচিত হচ্ছে বলে জানা গেছে।