প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ২:৫৫ পি.এম
শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রাতুল আহমেদ ভুঁইয়ার শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবু-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাতুল আহমেদ ভুঁইয়া।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) তিনি মরহুম শফিউল বারী বাবুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, শফিউল বারী বাবু ছিলেন আদর্শ, ত্যাগ ও নেতৃত্বের প্রতীক। তাঁর কর্ম, আদর্শ ও রাজনৈতিক অবদান জাতীয়তাবাদী রাজনীতির নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এ সময় মোঃ রাতুল আহমেদ ভুঁইয়া মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য দোয়া করেন। পাশাপাশি তিনি সকল নেতাকর্মীর প্রতি মরহুমের আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
© 2026 deshdarponbd. Every article, image, and design is protected under copyright law. Reproduction without permission is forbidden.