প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৬:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৬, ১:৪৮ এ.এম
মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান

গাজীপুরে মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে মাদককে সমাজ থেকে নির্মূল করার আহ্বান জানানো হয়।
মাদককে পরিবার ও সমাজ ধ্বংসের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তার পরিবার, বিশেষ করে নারী ও শিশুরা। তাই সবাইকে মাদক থেকে দূরে থেকে সুস্থ জীবন গড়ার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে মোঃ আব্দুল হালিম মোল্লা, সদস্য সচিব, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল বলেন,
“মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন। মাদকমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য। সবাইকে এই সামাজিক আন্দোলনে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “সংগ্রামই পরিবর্তনের পথ—এই বিশ্বাস নিয়েই আমরা মাদকবিরোধী অবস্থানকে আরও শক্তিশালী করতে চাই।”
এসময় মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করার ওপর গুরুত্বারোপ করা হয়।
© 2026 deshdarponbd. Every article, image, and design is protected under copyright law. Reproduction without permission is forbidden.