গাজীপুর | ২২ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র মাহে রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে ৫০ নং ওয়ার্ডে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গাজীপুরা কাজীবাড়ি রোডের পুকুরপাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
এই মানবিক উদ্যোগটি পরিচালিত হচ্ছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আব্দুল হালিম মোল্লা এর নির্দেশনায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
(সাবেক আহবায়ক সদস্য, ৫০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল)
আয়োজকরা জানান, রমজান মাসব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় এলাকাবাসী এই জনকল্যাণমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।