প্রিন্ট এর তারিখঃ মে ২৯, ২০২৬, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)

গাজীপুর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ রাকিব উদ্দিন সরকার (পাপ্পু), সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, তাকওয়া এবং মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। এই ঈদ আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হয়।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং তা সমাজের সকল স্তরের মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের মূল শিক্ষা।
রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) তার বার্তায় গাজীপুরবাসীসহ সমগ্র দেশের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা করেন।
তিনি সকলকে আহ্বান জানান, ঈদের এই আনন্দঘন মুহূর্তে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করার জন্য।
শেষে তিনি সকলের প্রতি আন্তরিক ঈদ মোবারক ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
© 2026 deshdarponbd. Every article, image, and design is protected under copyright law. Reproduction without permission is forbidden.