গাজীপুর প্রতিনিধি:
ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবিক রাষ্ট্র গঠন, নাগরিক অধিকার রক্ষা ও কথা বলার স্বাধীনতা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)।তিনি বলেন,“ধানের শীষ শুধু একটি রাজনৈতিক প্রতীক নয়, এটি ন্যায়বিচার, স্বাধীনতা ও সাধারণ মানুষের আশার প্রতীক।আজ সময় এসেছে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার।”রাকিব উদ্দিন সরকার পাপ্পু আরও বলেন,“বাংলাদেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা চায়। আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই—যেখানে মানুষ নিরাপদে বাঁচবে, কথা বলতে পারবে, নিজের অধিকার দাবি করতে পারবে।”তিনি দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“আসুন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। ধানের শীষ মানে মানুষের অধিকার, মানুষের আশা।”গাজীপুর মহানগর জুড়ে তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন এবং জনগণের মন জয় করতে কাজ করে যাচ্ছেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, রাকিব উদ্দিন সরকার পাপ্পু সর্বদা দলের কর্মসূচি ও নেতাকর্মীদের পাশে থেকে অনুপ্রেরণা জোগান।
🌾ধানের শীষে ভোট দিন, মোঃ রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি