নারায়ণগঞ্জ, ১২ মার্চ ২০২৬:
আসছে ঈদুল ফিতরে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা।
ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্স উদ্বোধন করা হবে।
নতুন শাখায় রয়েছে তিনটি হল—
হলগুলো নান্দনিক পরিবেশ, আধুনিক সাউন্ড সিস্টেম এবং বড় পর্দাসহ নির্মাণ করা হয়েছে, যা দর্শকদের জন্য একটি উন্নত সিনেমা অভিজ্ঞতা নিশ্চিত করবে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন,
“এটি নারায়ণগঞ্জবাসীর জন্য ঈদের একটি বিশেষ উপহার। দীর্ঘদিন ধরে দর্শকদের একটি আধুনিক মাল্টিপ্লেক্সের চাহিদা ছিল। আমাদের লক্ষ্য দর্শকদের জন্য উন্নত পরিবেশ, নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির সিনেমা হল নিশ্চিত করা।”
তিনি আরও জানান, রাজধানীর বাইরে বিভিন্ন শহরে শাখা সম্প্রসারণের পাশাপাশি চলতি বছরের মধ্যে দেশের আরও কয়েকটি শহরে নতুন শাখা চালুর প্রস্তুতি চলছে।