গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শওকত হোসেন সরকার, মাননীয় প্রশাসক, গাজীপুর সিটি কর্পোরেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাবা মিজ্ তানজিলা খানম, প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশন।
ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ করা হয়েছে।
🌿 আসুন, সচেতন হই—ডেঙ্গুমুক্ত গাজীপুর গড়ে তুলি।