টঙ্গী, গাজীপুর | বিশেষ সংবাদদাতা
টঙ্গী পশ্চিম থানার বিসিক এলাকায় অবস্থিত হামিম গ্রুপের বহু শ্রমিক হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। দ্রুত তাদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার খবরে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সমাজসেবক, বিশিষ্ট শিল্পপতি এবং গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) তাৎক্ষণিকভাবে হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খোঁজখবর নেন। তিনি শ্রমিকদের সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
হাসপাতালে উপস্থিত শ্রমিক ও স্বজনরা জানান—
“এই সময়ে নেতা হিসেবে পাশে থাকা মানে আমাদের জন্য অমূল্য সহায়তা। রাকিব উদ্দিন সরকার পাপ্পু এসে খোঁজ নিলেন, এতে আমরা অনেক আশ্বস্ত হলাম।”
স্থানীয়রা আরও উল্লেখ করেন—
“তিনি শুধু রাজনৈতিক নেতা নন; মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এবং সমাজসেবায় তার অবদান তাঁকে আলাদা মর্যাদা দিয়েছে।”
রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) সাংবাদিকদের বলেন—
“শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের সুস্থতা এবং কল্যাণের জন্য আমরা সর্বদা পাশে আছি। পাশাপাশি, দেশের জন্য অবদান রাখা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি এবং দেশের সকল মানুষের কাছে দোয়া চাচ্ছি।”
প্রাথমিকভাবে অসুস্থতার কারণ নির্ণয় করতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।