
রবিবার (১৪ জুন ২০২৬) এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও উচ্ছ্বাসের কথা বিবেচনা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূঁইয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা সোহেল চৌধুরীর এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এটিকে তরুণ সমাজ ও সাধারণ মানুষের জন্য ইতিবাচক একটি পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
এ সময় বক্তব্য দিতে গিয়ে রাতুল আহমেদ ভূঁইয়া বলেন,
“আল্লাহ তোমার মনের নেক ইচ্ছা কবুল করুক। মানুষের কল্যাণে এবং তরুণ সমাজের পাশে থাকার যে মানসিকতা তুমি ধারণ করো, মহান আল্লাহ যেন তোমাকে সেই কাজে আরও সফলতা দান করেন। তোমার জন্য দোয়া ও শুভকামনা রইলো।”
স্থানীয় নেতাকর্মীরা জানান, বিশ্বকাপ চলাকালীন সময়ে এলাকার ফুটবলপ্রেমীরা বিএনপি অফিসে একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধও আরও সুদৃঢ় হবে।
সোহেল চৌধুরী বলেন, খেলাধুলা মানুষকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করে। তাই তরুণদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করতে তিনি সবসময় কাজ করে যেতে চান।
বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।