টঙ্গী, গাজীপুর: দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার বিকাল ৩টায় টঙ্গী পশ্চিম থানার ঐতিহ্যবাহী কাদেরিয়া মাঠে মেগা ফাইনাল সিজন-১ মিনি-বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এই ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং সুস্থ ও ইতিবাচক সামাজিক চেতনা গড়ে তোলা। আয়োজনটি এলাকাবাসী ও তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন— রাতুল আহমেদ ভূঁইয়া, সদস্য-সচিব, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল এবং প্রধান উপদেষ্টা, দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাব।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় খোরশেদ (অলিম্পিয়া একাদশ) ও সুতরাঙ্গ বাদশা একাদশ। উত্তেজনাপূর্ণ খেলায় ৩–১ গোলের ব্যবধানে খোরশেদ (অলিম্পিয়া একাদশ) চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি রাতুল আহমেদ ভূঁইয়া বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন—
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন— জনাব শাকিল বাহাদুর, আহ্বায়ক সদস্য, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন— রাজিব তালুকদার, সাবাব রহমান সিজান, নাহিদুল হক রাহুল এবং নুর নবী খান।
সভাপতির বক্তব্যে রাতুল আহমেদ ভূঁইয়া বলেন— “খেলাধুলার মাধ্যমে আমরা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে চাই। একটি সুস্থ জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই।”
তিনি আরও বলেন— “দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের ভোটাধিকার রক্ষায় আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।”
তার বক্তব্যে উপস্থিত দর্শক ও যুবকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং মাঠজুড়ে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।