প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাসন মেট্রো থানা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

গাজীপুর, ২৬ ফেব্রুয়ারি ২০২৬: গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-০১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
এ সময় গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
© 2026 deshdarponbd. Every article, image, and design is protected under copyright law. Reproduction without permission is forbidden.