২৩ মে ২০২৬
গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিব উদ্দিন সরকার (পাপ্পু) তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন। ছবিটির সঙ্গে তিনি তার একমাত্র ছেলে রাকিনের জন্মদিন উপলক্ষে দোয়া চেয়ে একটি আবেগঘন ক্যাপশন শেয়ার করেন।
ক্যাপশনে তিনি লেখেন—
“আমাদের একমাত্র ছেলে রাকিনের আজ শুভ জন্মদিন।
সকলের কাছে তার জন্য দোয়া কামনা করছি।
আল্লাহ যেন তাকে সুস্থতা, নেক হায়াত ও সুন্দর ভবিষ্যৎ দান করেন। আমিন।”
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে রাকিনের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
🎊 দেশদর্পণ পরিবারের পক্ষ থেকেও রাকিনের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানানো হয়েছে।
পাশাপাশি নিকটজন ও শুভাকাঙ্ক্ষীরাও তাকে জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন।