বাংলাদেশ শিল্পকলা একাডেমির আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেল গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের আন্দোলন-সংগ্রামের স্মৃতি
ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্মরণীয় মুহূর্ত নিয়ে আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের ছবি।
দেশের বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম, ত্যাগ ও রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে।
প্রদর্শনীতে মো. শওকত হোসেন সরকারের ছবি স্থান পাওয়ায় তাঁর সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। তারা এটিকে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, ত্যাগ ও আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের একটি সম্মানজনক স্বীকৃতি হিসেবে দেখছেন।
এ উপলক্ষে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মো. শওকত হোসেন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজনৈতিক ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দোলন-সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরার ক্ষেত্রে এ আয়োজন একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।